১ নভেম্বর ২০২৩ - ১৭:২০
ফিলিস্তিনি প্রতিরোধ অভিযানের প্রতি আল-আজহারের সংহতি

আল-আজহারের বিবৃতিতে বলা হয়েছে: আল্লাহর রহমত বর্ষিত হোক, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ওপর এবং গাজার সেই সব জনসাধাণের ওপর, যারা আত্মমর্যাদা ও‌ জাতীয় সক্ষমতার সাহসী প্রতীক।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা): মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বার্তায়- ফিলিস্তিনি-যোদ্ধাদের সমসাময়ীক-যুগের বীর-পুরুষ হিসাবে উল্লেখ করে বলেছেন, তারা একটি সন্ত্রাসী বাহিনীর মোকাবেলা করছে।

আল-আজহারের ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে: আল্লাহর রহমত বর্ষিত হোক, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ওপর এবং গাজার সেই সব জনসাধাণের ওপর, যারা আত্মমর্যাদা ও‌ জাতীয় সক্ষমতার সাহসী প্রতীক। কারণ তারা একটি সন্ত্রাসী সেনাবাহিনীর নিক্ষিপ্ত আগুনের মুখোমুখি দাড়ানোর সাহস দেখিয়েছে।

তোমাদেরকে অভিনন্দন হে মহান-বীর! তোমরা নিজেদের ইমান ও বিশ্বাসের বলে, হালকা জলযান, যুদ্ধাস্ত্র এবং স্বল্প-পাল্লার-রকেট নিয়ে সুসজ্জিত-শত্রুর মোকাবেলা করার সক্ষমতা দেখিয়েছ।

হে সাহসী বীর-পুরুষেরা, তোমরা পবিত্র কোরআনের এই বাণী থেকে শক্তি সঞ্চয় কর:

 وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ অর্থাৎ তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই জয়ী হবে।

মিশরের আল-আজহার কর্তৃপক্ষ তাদের বিবৃতির শেষ অংশে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ফিলিস্তিন ইস্যুতে তার সাহসী বক্তব্যের জন্য প্রশংসা করেন এবং তাঁর নিকট গাজার বিরুদ্ধে চলমান অন্যায়-আগ্রাসন বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।

একই সাথে আরব ও ইসলামিক দেশগুলোকে ফিলিস্তিনি ভাইদের সাহায্য ও সমর্থন করতে এবং ইসরায়েলি অন্যায়-আগ্রাসন প্রতিরোধে নিজেদের সম্পদ ও ক্ষমতা ব্যবহার করার আহ্বান জানানো হয়।#176K